“টঙ্গীবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি: হারুন রশীদ শেখ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) আনুমানিক রাত পৌনে ৯টার দিকে উপজেলার ধীপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী শাহ আলম খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাহ আলম খানের বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতরা হলেন—উপজেলার ধীপুর ইউনিয়নের মৃত বজলুর রহমান খানের ছেলে শাহ আলম খান (৪৮) এবং একই এলাকার মৃত গিয়াস উদ্দিন হালদারের ছেলে মাহমুদুল হাসান তপু।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply