“পটুয়াখালীতে ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
মোঃ সাকির আলম,স্টাফ রিপোর্টার, বরিশাল বিভাগ:
ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাওহার ইকবাল খান, পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন এবং ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম।মল
অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপক চন্দ্র শীল ব্যবস্থাপনা পরিচালক সুগন্ধা নিউজ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ।
ইফতার মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত দায়িত্ববোধ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারের আহ্বান জানান। তারা বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম এবং সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, আইনজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply