“লালপুরে ডক্টরস্ পয়েন্ট ও জেনাসের মধ্যে ডায়াগনস্টিক সেবা চুক্তি স্বাক্ষর”
মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টার এবং সামাজিক উন্নয়নমূলক সংগঠন জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মধ্যে বিশেষ ডায়াগনস্টিক সেবা প্রদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২২ মার্চ ২০২৬) লালপুর হাসপাতাল গেট এলাকায় অবস্থিত ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারে এ চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী, জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যবৃন্দ, তাদের পরিবার (স্বামী/স্ত্রী, সন্তান, পিতা-মাতা) এবং নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত ব্যক্তিরা এখন থেকে বিশেষ কর্পোরেট সুবিধায় ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ এবং মানবিক উদ্যোগ জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
চুক্তিতে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিমানুর রহমান এবং জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষে চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন—অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মোঃ শরিফুল ইসলাম, ডেন্টাল সার্জন ডা. মোঃ হাসান আলী, ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালক (প্রশাসন) জনাব মোঃ রাজিব হোসেন, পরিচালক (মার্কেটিং) সোনিয়া আক্তার, পরিচালক মিঠুন আলী ও তারেকুল ইসলাম।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে।
Leave a Reply