“ধুনটে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রথম কমিটি: সভাপতি শিবলী, সম্পাদক হানজালা”
শিবলী,উপজেলাপ্রতিনিধি,ধুনট,বগুড়া।
বগুড়ার ধুনট উপজেলায় কওমী মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর ২০২৬-২৭ সেশনের প্রথম এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা কে এম সুলতান মাহমুদ নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী আশেকে এলাহী শিবলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ হানজালা আজাদী।
কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন—
মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আঃ খালেক, মুফতী খোরশেদ আলম, মাওলানা মাসুদ বিন হাসান, মাওলানা সানোয়ার হোসেন, মাওলানা আখতার হোসেন, মাওলানা খোরশেদ আলম ও মাওলানা আব্দুস সবুর।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি মাওলানা রবিউল ইসলাম রবি; সহ-সভাপতি মাওলানা আরাফাত হোসেন শরিফ, মাওলানা মাসুদুর রহমান ও মাওলানা নাঈম উদ্দিন ফারুকী; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ আহমদ; সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ মামুন; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন; অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাইমুন।
এছাড়া দপ্তর সম্পাদক মাওলানা আবু বকর; সহ-দপ্তর সম্পাদক মুফতী আহমাদুল্লাহ রাজু; প্রচার সম্পাদক হাফেজ সজিব আহমদ; প্রকাশনা সম্পাদক মোঃ আতিকুল ইসলাম; আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ ফারাবী; স্বাস্থ্য সম্পাদক হাফেজ সৈকত মাহমুদ; মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা মাহদী হাসান; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসেম; তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ সিরাজী; ছাত্র কল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হোসেন দায়িত্ব পেয়েছেন।
সহ-ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা আল আমিন খাদুলী ও মাওলানা আতিক মাহমুদ আদনান। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন হাফেজ শামিম রেজা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুফতি আতিক হাসান মারুফ, মুফতি ওসামা মাহমুদ এবং মাওলানা আবু তালেব।
জানা গেছে, সংগঠনটির বয়স প্রায় ৬ থেকে ৭ মাস হলেও অল্প সময়ের মধ্যেই এটি ধুনট উপজেলায় মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে রক্তদান, অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবং দুস্থ আলেম, ইমাম ও মুয়াজ্জিনদের সহযোগিতার মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে এ কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে ধুনট উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
Leave a Reply