1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন”

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৩ জন দেখেছেন

“গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন”

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। জনগণের মতামত ছাড়াই এই ধরণের সিদ্ধান্ত নেয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে কামারদহ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন সমাজসেবক রাশেদ রায়হান, নারী নেত্রী হ্যাপী বেগম, মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মুরাদ, মেজবাহুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কামারদহ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা অন্যায্য ও জনস্বার্থবিরোধী।বক্তারা আরও বলেন, ফাঁসিতলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, কিন্তু প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এতে কামারদহ ইউনিয়নবাসী ভোগান্তির শিকার হবে।এসময় তারা অভিযোগ করেন, কামারদহ ইউনিয়নে কোনো প্রতিবেদন বা জনগণের গণশুনানি ছাড়াই এ প্রস্তাব তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

গোবিন্দগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি রাশেদ রায়হান বলেন, আমরা সরকারের উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানাই, তবে প্রশাসনিক বিভাজনে কামারদহ ইউনিয়নবাসীর মতামতকেই অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঘন্টা ব্যাপী ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির