1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পহর লাইব্রেরির ব্যতিক্রমী উদ্যোগ: দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ”

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

“পহর লাইব্রেরির ব্যতিক্রমী উদ্যোগ: দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির দীঘিনালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবার পেল ভিন্নমাত্রা,বইপড়ার আলো ছড়িয়ে সমাজ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রমী আয়োজন। “এসো সবাই বই পড়ি, আলোকিত হয়ে আলোকিত সমাজ গড়ি” এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে পহর লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যা ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী রাজেন্দ্র কার্বারি পাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে বইপ্রেমী মানুষ, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকদের উপস্থিতিতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। পুরো আয়োজন জুড়ে ছিল জ্ঞানচর্চার আহ্বান, মেধাবীদের স্বীকৃতি এবং আলোকিত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার।
পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা রিচার্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ। তিনি বলেন, “একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে জ্ঞান ও শিক্ষার ওপর। বই পড়ার অভ্যাসই পারে একটি প্রজন্মকে আলোকিত করে তুলতে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুজেন্দ্র-মল্লিকা মডার্ণ কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা, সমাজকর্মী চামেলী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপন ত্রিপুরা এবং নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা।
অনুষ্ঠানে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং বইপড়ার প্রতি আগ্রহ আরও বেড়ে ওঠে।
স্থানীয়দের মতে, পার্বত্য জনপদে এমন উদ্যোগ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি সচেতনতা আন্দোলন,যা তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির