“৭ম পেরিয়ে ৮ম বর্ষে নরসিংদী টিভি”
আমিনুল ইসলাম জনি,নরসিংদী।
৭ম পেরিয়ে ৮ম বর্ষে নরসিংদী টিভি আগামী দিনে নরসিংদীর সব খবর, সবার আগে পৌছে দেয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে পুরো টিম
নরসিংদী.টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন মিলনমেলা। আনন্দ, উৎসব আর মিলনমেলায় দিনভর প্রাণচাঞ্চল্যে মুখর ছিল পুরো আয়োজনস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী টিভির অভিভাবক নরসিংদী ৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ননরসিংদীর শিক্ষার জাদুকর নামে খ্যাত নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডঃ মশিউর রহমান মৃধা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা এবং নরসিংদী টিভি সম্পাদক বদিউর রহমান সোহেল।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক ও নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান মনির।
এছাড়াও ছিলেন জেলার বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
এসময় কথা বলেন সাংবাদিক চ্যানেল আই প্রতিনিধি সুমন রায়,বাংলাভিশনের প্রতিটি লক্ষ্মণ চন্দ্র বর্মণ, ডেইলি স্টার প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, এখন টিভি প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাউসার মাহমুদ।
সবার উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কেক কেটে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা নরসিংদী.টিভির দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নরসিংদী.টিভি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশন করে আসছে। স্থানীয় সংবাদকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই অনলাইন প্ল্যাটফর্ম টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
আলোচনা পর্ব শেষে শুরু হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হাসি-আনন্দ আর গল্পে জমে ওঠে পুরো পরিবেশ।
অনুষ্ঠান আরো আকর্ষণীয় হয়ে উঠে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ।
নৃত্য, অভিনয় এবং বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। পুরো আয়োজনে ছিল এক পারিবারিক আবহ।
এসময় স্ব স্ব ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগতদের বরন করে নেয়া হয়।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও নরসিংদী.টিভির পাশে থেকে এ যাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
Leave a Reply