“মানবিক কর্মকাণ্ডে নজির গড়ে এলাকায় ব্যাপক প্রশংসায় ভাসছে প্রয়াস”
প্রয়াসের ঈদ উদ্যোগে দুঃস্থদের পাশে মানবতার হাত—নগদ অর্থ, খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ
মো: শাকিল হোসাইন
(শিক্ষার্থী ও সাংবাদিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে সামাজিক ও অলাভজনক সংগঠন “প্রয়াস (মানবতার কল্যাণে, সামাজিক উন্নয়নে)”-এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ এবং অনাথ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোক্তারপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং ইষ্টার্ন ব্যাংক পিএলসি, যশোর শাখার ম্যানেজার ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ আব্দুল হক সাহেবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, ঈদ মানেই আনন্দ ও খুশি হলেও সমাজের অনেক মানুষ অর্থাভাবে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। নতুন পোশাক, উন্নত খাবার—এসব তাদের কাছে অনেক সময় অধরাই থেকে যায়। এই বাস্তবতা থেকেই “প্রয়াস” প্রতিবছর ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।
সহায়তার অংশ হিসেবে বিতরণ করা হয় নগদ অর্থ, ঈদের পোশাক, সেমাই, চিনি, চালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
একজন সুবিধাভোগী বলেন,
“আমাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না। আয়-রোজগার নেই, বয়সও হয়েছে। আপনাদের পাশে পেয়ে অনেক ভালো লাগছে। এবার ঈদটা সুন্দরভাবে কাটাতে পারবো।”
আরেকজন উপকারভোগী জানান,
“নতুন কাপড় আর খাবার পেয়ে বাচ্চারা খুব খুশি। আল্লাহ আপনাদের ভালো রাখুক।”
একজন অভিভাবক বলেন,
“আমাদের মতো গরিব মানুষের জন্য এই সহযোগিতা অনেক বড় পাওয়া। এই ঈদে অন্তত সন্তানদের মুখে হাসি দেখতে পারবো।”
প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ আব্দুল হক সাহেব তার বক্তব্যে বলেন,
“প্রয়াস একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন, যা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে আমরা অসহায় ও অনগ্রসর পরিবারের মাঝে নগদ সহায়তা এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে নতুন ঈদের পোশাক বিতরণ করছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এজন্য সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
সংগঠনের স্বেচ্ছাসেবক ও সাংবাদিক মো: শাকিল হোসাইন (শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে সমাজের অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম মানুষদের এ ধরনের উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সকলেই যদি নিজ সামর্থ্য অনুযায়ী দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ধীরে ধীরে সমাজে দারিদ্র্য ও অসহায়ত্বের হার কমে আসবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, “প্রয়াস” এর আগেও ২০২৫ সালের কুরবানির ঈদে মোক্তারপুর গ্রামের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছিল। এছাড়া মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি এলাকার সুবিধাবঞ্চিত ও খেলাধুলায় আগ্রহী শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়েছে।
সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ দায়িত্বশীল ও সক্রিয় কর্ণধার হিসেবে মো: শফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সংগঠনের প্রায় সকল দাপ্তরিক কার্যক্রম দক্ষতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করে আসছেন।
তিনি বলেন, “প্রয়াস একটি মানবিক উদ্যোগ, যার মূল লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই এই কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং সমাজের প্রতিটি সক্ষম মানুষ এতে সম্পৃক্ত হোক। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
এছাড়াও সংগঠনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নিবেদিতপ্রাণ একদল স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন রিপন, আব্দুস সামাদ, নাহিদ ইসলাম (রিকাশ), শাকিল হোসাইন, পিন্টু, শান্ত, সায়দার, বাবু, উসমান, আরিফ, জাহিদ, জাহিদুলসহ আরও অনেক পরিশ্রমী, মেধাবী ও গুণী সদস্য। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠেছে।
Leave a Reply