1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“হিলিতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার”

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

“হিলিতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার”

মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) মধ্যরাতে উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে তাকে প্রথমে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইফুল ইসলাম স্থানীয় হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার পৈতৃক বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. এনামুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাইফুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে।
এদিকে, মাদ্রাসার এক কিশোর ছাত্রকে বলাৎকারের ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দিনাজপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির