1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ধুনটে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম কর্মসূচি পালিত”

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

“ধুনটে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম কর্মসূচি পালিত”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পালন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে ফগিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে স্থানীয়দের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে না থাকতে দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির