1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মৌলভীবাজার জুয়ারী আটক জুয়ার সরঞ্জাম জব্দ”

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

“মৌলভীবাজার জুয়ারী আটক জুয়ার সরঞ্জাম জব্দ”

রিপন কান্তি ধর,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

উপজেলার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাসের প্যাকেট ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) দিবাগরাতে সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের এএসআই শফিকুল ইসলাম ও এএসআই গৌতম সরকার সহ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের আবাসিকাধীন ঈদগাহ রোডে অবস্থিত পিয়ারা মঞ্জিলের নিচতলায় অভিযান চালায়। অভিযানে সাতজনকে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আটক ব্যক্তিরা হলেন- ১। মোঃ রাব্বানি (৪০), পিতা-আব্দুন নুর, ২। বাবুল মিয়া (৪০), পিতা-রামু মিয়া, ৩। আবুল কালাম (৪০), পিতা-মিরাজ মিয়া, ৪। জুয়েল মিয়া (৪০), পিতা-আবুল কালাম, ৫। সাইফ উদ্দিন (৩০), পিতা-আনোয়ার পাশা, ৬। লিটন (৫০), পিতা-মৃত ওমেদ আলী, ৭। মকবুল মিয়া (৩৮), পিতা-আলী আহমদ। সর্ব সাং-নতুনবস্তি, থানা ও জেলা-মৌলভীবাজার।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে তিন প্যাকেট তাস (প্রতিটিতে ৫২টি করে তাস), নগদ ৭ হাজার ১০০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির