1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত”

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৯ জন দেখেছেন

“লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত”

মিঠ লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ট্রাকের চাপায় ইয়ামিন (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের সময় গৌরীপুর স্কুল এন্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে ও গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানাযায় দুপুরে স্কুলের টিফিনের সময় ইয়ামিনসহ কয়েক জন শিক্ষার্থীরা গৌরীপুর মোড়ে আইসক্রিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় লালপুর অভিমুখী একটি বেপরোয়া গতির ট্রাক ইয়ামিনকে চাপা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রুমাইয়া হক রাকা জানান হাসপাতালে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকতিয়ারুল ইসলাম জানান রমজান মাস জুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই মোতাবেক আজ শনিবার প্রথম দিন গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রণি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু ছিল। দুপুর ১টা থেকে ১টা ৫০মিনিট পর্যন্ত টিফিন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা টিফিন খেতে বের হয়। এসময় ইয়ামিন সহ কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ইয়ামিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট শিক্ষার্থীর লাশ হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির