1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন”

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৭ জন দেখেছেন

“মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত” এর আয়োজনে মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের আওতায় মৌলভীবাজার জেলার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ে নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জেলা কার্যালয়ে নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শুভ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অবিনাশ চন্দ্র দাস। এসময় সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, প্রকল্পের সিলেট জেলায় নিযুক্ত টিওটি এডভোকেট পাপ্পু ভট্টাচার্য্য, শ্রী পঙ্কজ ভট্টাচার্য্য, রসরঞ্জন ভট্টাচার্য্য সহ সেবাশ্রমের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়াবলীর উপর গুরুত্বারোপ করা হয়। যেখানে অংশগ্রহণকারী সেবাইতরা বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, নারী-পুরুষের বৈষম্য- এর কুফল ও প্রতিকার, শিশু অধিকার, সার্বজনীন মানবাধিকার, সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য, আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গৃহপালিত পশুপালনের গুরুত্ব, গাভী-ভেড়া-ছাগল পালন ও পরিচর্যা, ঔষুধী গাছের গুনাগুণ ও ব্যবহার পদ্ধতি, ফসল চাষ ও পরিচর্যা পদ্ধতি, মৌমাছি পালন, সবজি চাষ, ফুল চাষ সম্পর্কে ৯ দিনে ৩৬টি অধিবেশনের মাধ্যমে ধারণা নিবেন।

প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন প্রশিক্ষণে প্রাপ্তজ্ঞান সমাজে ছড়িয়ে দেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)- ২য় সংশোধিত” প্রকল্পের আয়োজনে এই সেবাইত প্রশিক্ষণ যে কতটা যুগোপযোগী তিনি তার প্রশংসা করেন। প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার মন্দিরে নিযুক্ত ২৫ জন সেবাইত অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির