“দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার”
এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন, মো.নুরুল ইসলাম মৃধা (২৬) ও মো. রাজিব হাওলাদার (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই তাওহীদের নেতৃত্বে পুলিশের একটি টিম মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায় দুমকি থানা পুলিশের একটি দল।
অভিযানকালে নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় অন্য এক অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৩০ টাকা জব্দ করে পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply