“মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার”
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি: হারুন রশিদ শেখ
মুন্সীগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টংগীবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় নওসার আলীর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে এজাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কাঠাদিয়া গ্রামের খোকন শেখের ছেলে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল্লাহর ভাড়াবাসার সামনে থেকে মো. দিদার (৪০) নামে এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। দিদার বাগবাড়ি এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে এবং তিনি ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনগণকে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
Leave a Reply