1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা”

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

“দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা”

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে ৮ বছর বয়সী এক দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পূর্ব বেলকা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
‎ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, অভিযুক্ত প্রতিবেশী সৈয়দ আলী (৫০) সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়। ঘটনার দিন সকাল ১০টার দিকে সৈয়দ আলী ভুক্তভোগীর মা কে বলেন, বাড়িতে কেউ নেই, ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রতিবেশী নূর আলম মিয়ার মেয়ে নুসরাত জাহান নুবভানুকে (৮) পাঠাতে। সরল বিশ্বাসে শিশুটির মা তাকে পাঠান। শিশুটি সেখানে গেলে নাস্তা খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি টিনশেড ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে যখম করে।এ সময় শিশুটি কান্নাকাটি করলে অভিযুক্ত সৈয়দ আলী তাকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে মায়ের কাছে সব খুলে বলে। বিষয়টি জানাজানি হওয়ার সাথে সাথে ।অভিযুক্ত সৈয়দ আলী এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় সন্ধ্যায় বেলকা বাজারে উত্তেজিত এলাকাবাসী ধর্ষক সৈয়দ আলীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল বের করে।
‎ঘটনার পর রাতেই তিনি ও তার বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে । সুন্দরগঞ্জ থানায় সৈয়দ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
‎সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের পর শিশু নুরভানু শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির