1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ বিষয়ক কোর্স চালুর জন্য কর্মশালা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“রাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ বিষয়ক কোর্স চালুর জন্য কর্মশালা অনুষ্ঠিত”

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) Education Acceleration and Transformation (HEAT) প্রজেক্টের অংশ হিসেবে এল.এল.এম (মাস্টার্স) প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স চালু ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কনফারেন্স রুমে শিক্ষকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ কর্মশালায় সাব-প্রজেক্ট ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আহমেদ এল.এল.এম (মাস্টার্স) প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স চালু ও পাঠ্যক্রম পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির কোর্স কারিকুলাম উপস্থাপন করেন।

অধ্যাপক ড. জুলফিকার আহম্মদ ‘কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ (Regulation of Artificial Intelligence)’ শীর্ষক প্রস্তাবিত LL.M. কোর্সটি আইন বিভাগে চালু করার বিষয়ে এই কোর্সের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশ্বব্যাপী শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা, অর্থনীতি এবং মানবাধিকার কাঠামোকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। বাংলাদেশে Al-এর জন্য সুসংগঠিত আইনগত কাঠামোর অভাব থাকায় আইন পেশাজীবীদের AI শাসন, নৈতিকতা এবং নিয়ন্ত্রণ কাঠামো সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এই কোর্সটি অত্যন্ত প্রয়োজনীয়। আর এই হিট-এটিএফ-পিনঃ১৩১৫৪ এর আর্থিক সহায়তায় এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ (Regulation of Artificial Intelligence)” শীর্ষক নতুন কোর্সটি আইন বিভাগে চালু হলে তা হবে বাংলাদেশের আইন জগতের থেকে অন্যতম এক পথিকৃৎ ও অগ্রদূত হয়ে থাকবে। এভাবেই বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০০৭ সালে সাইবার নামক কোর্সটি চালু অগ্রদূত হয়ে কাজ করেছিল। ‘

অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন সমুদ্র আইন, পরিবেশ আইন, সাইবার আইন ইত্যাদি সেক্টরে বাংলাদেশে অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছে তদ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স চালুর মাধ্যমে এ সেক্টরেও পথপ্রদর্শক হবে বলে আশাবাদী। আইন বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু করা যায় কি না এ ব্যাপারে ভেবে দেখার জন্য অনুরোধ করেন তিনি।

এছাড়াও উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোর্স শেষে শিক্ষার্থীরা AI প্রযুক্তি ও মেশিন লার্নিং সম্পর্কে ধারণা লাভকরতে, Al-এর আইনগত ও নৈতিক প্রভাব বিশ্লেষণ করতে, বাংলাদেশের AI আইনগত প্রস্তুতি মূল্যায়ন করতে, মানবাধিকার ও আইনের শাসনে AI-এর প্রভাব বিশ্লেষণ করতে, আন্তর্জাতিক AI নিয়ন্ত্রক কাঠামো বিশ্লেষণ করতে, নীতিমালা ও আইন প্রণয়নের সুপারিশ করতে এবং AI আইন নিয়ে গবেষণা পরিচালনা করতে সক্ষম হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির