1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নাইক্ষ্যংছড়িতে মার্মা পাড়ার আশপাশের এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান নূর সাদেক”

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“নাইক্ষ্যংছড়িতে মার্মা পাড়ার আশপাশের এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান নূর সাদেক”

হামিদুল হক মার্সাল রামু প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের মার্মা পাড়ার সামনে কয়েকটি দোকানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত প্রকাশ্যে মাদকদ্রব্য কেনাবেচা চলছে—এমন অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সোমবার ৬ এপ্রিয় ২০২৬ এ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নূর সাদেক বলেন, “মাগরিবের পর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে একটি চক্র সক্রিয় থাকে। বিষয়টি সাধারণ মানুষের নজরে এলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও উল্লেখ করেন, এটি একদিনের ঘটনা নয়, বরং প্রতিদিনই এমন কার্যক্রম চলছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে।

নূর সাদেক উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রশাসনের তত্ত্বাবধানে সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হলে অন্তত একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব। মাদক পুরোপুরি বন্ধ করা না গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

তিনি দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের বাজেট প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, “প্রতি বছর মাদক নিয়ন্ত্রণের নামে কোটি কোটি টাকার বাজেট ব্যয় হলেও বাস্তবে এর কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই এই খাতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির