1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খুলনার পাইকগাছায় গরম ডাউলের হাঁড়িতে পড়ে ৪ বছরের শিশু দগ্ধ”

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

“খুলনার পাইকগাছায় গরম ডাউলের হাঁড়িতে পড়ে ৪ বছরের শিশু দগ্ধ”

মোক্তার হোসেন, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় দেলপূজার রান্না করা গরম ডালের হাঁড়িতে পড়ে পায়েল মন্ডল নামে ৪ বছর বয়সী এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শিশু পায়েল মন্ডল ওই গ্রামের সুজিত মন্ডলের সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামে দেলপূজা উপলক্ষে সন্ন্যাসীদের খাওয়ানোর জন্য বড় পাত্রে ডাল রান্না করা হচ্ছিল। শিশু পায়েল মন্ডল খেলার ছলে অসাবধানতাবশত ফুটন্ত গরম ডালের হাঁড়ির ভেতরে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমরান হোসেন তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোক্তার হোসেন। খুলনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির