1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্রে গেস্টরুম, অধ্যক্ষের বিলাসবহুল ব্যবহারের অভিযোগ”

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১২ জন দেখেছেন

“বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্রে গেস্টরুম, অধ্যক্ষের বিলাসবহুল ব্যবহারের অভিযোগ”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় বন্যার্তদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র ব্যক্তিগত গেস্টরুম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, ধুনট সরকারি ডিগ্রি কলেজে নির্মিত তিনতলা আশ্রয়কেন্দ্রটি মূলত বন্যাকালে চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের অস্থায়ী আশ্রয়ের জন্য ব্যবহারের কথা। তবে বর্তমানে সেটির একটি বড় অংশ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আশ্রয়কেন্দ্রটি কলেজের প্রয়োজনে ব্যবহার করা গেলেও সেটিকে ব্যক্তিগত বাসস্থানের মতো ব্যবহার করা অনুচিত। তাদের অভিযোগ, সেখানে এসি স্থাপনসহ দামী আসবাবপত্র ব্যবহার করা হচ্ছে, যা সরকারি অর্থে কেনা হয়েছে বলেও দাবি করা হয়।

সরেজমিনে দেখা যায়, ভবনের তৃতীয় তলার অর্ধেকের বেশি জায়গা বিলাসবহুল কক্ষে রূপান্তর করা হয়েছে। কিছু কক্ষে অতিরিক্ত দেয়াল তুলে আলাদা কক্ষ তৈরি করা হয়েছে এবং ব্যক্তিগত ব্যবহারের উপযোগী করে সাজানো হয়েছে।

অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন বলেন, কলেজের প্রয়োজনে গেস্টরুম হিসেবে মাঝে মাঝে এখানে অবস্থান করতে হয়। এটি ব্যক্তিগত বাসা হিসেবে ব্যবহার করা হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, বিষয়টি যাচাইয়ের জন্য এমওইউ দেখতে বলা হয়েছে। সেটি হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী বন্যা ছাড়া অন্য সময়ে আশ্রয়কেন্দ্রটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যবহার করা গেলেও এর নকশা বা অবকাঠামো পরিবর্তনের সুযোগ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির