1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মুন্সিগঞ্জে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আবির মাঝি ওরফে মৃদুল কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর”

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

“মুন্সিগঞ্জে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আবির মাঝি ওরফে মৃদুল কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি, হারুন রশীদ শেখ :

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।

বুধবার (০৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের একটি অভিযানে সদর উপজেলার ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া থেকে ডিঙ্গাভাঙ্গা পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মুন্সীগঞ্জ সদর থানার মাকহাটি গ্রামের মোঃ আব্দুল হাই মাঝির ছেলে আবির মাঝি ওরফে মৃদুল (২৩) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

এছাড়াও তার প্যান্টের সামনের ডান পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক নেতৃত্ব দেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জাহান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় নিরস্ত্র বাহিনী হওয়া সত্ত্বেও স্বল্প জনবল ও পরিবহন সংকটের মধ্যেও তারা মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য এবং এ লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির