“গনভোটের রায় বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় এনসিপি ও এগারো দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত”
পলাশ পাল,জেলা প্রতিনিধি
গণভোটের রায় বাস্তবায়নে”
জাতীয় নাগরিক পার্টি,নেত্রকোণা জেলা ও জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্য জোটের আজ ১২ এপ্রিল আনুমানিক বিকাল চারটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি জেলা কেন্দ্রীয় জামে মসজিদ হতে শহীদ মিনার- তেরী বাজার-আখড়ার মোর- বড় বাজার- আরামবাগ হয়ে-
জেলা প্রেসক্লাবে ১১ দলীয় নেতৃবৃন্দের বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। সমাবেশ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সদস্য সচিব জনাব মো: ফাহিম রহমান খান পাঠান, যুগ্ম আহ্বায়ক শফিকুল হক চৌধুরী, এনায়েম কবীর, যুগ্ম সদস্যসচিব শাহ্ আবুল খায়ের রুবেল, মিনহাজ সোহেল, রোকেয়া আক্তার, আনোয়ার হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলাম সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ।
Leave a Reply