1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“‎ধুনটে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই, মামলা দায়ের”

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন

“‎ধুনটে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই, মামলা দায়ের”

‎আশেকে এলাহী শিবলী- ধুনট উপজেলা প্রতিনিধি: 

বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জেরে শরিফ উদ্দিন (৩০) নামের এক গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরিফ উদ্দিন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরু ক্রয়-বিক্রয় ব্যবসার সঙ্গে জড়িত।

‎ভুক্তভোগীর অভিযোগ, প্রায় এক মাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হলেও অভিযুক্তরা ক্ষোভ পুষে রাখে।

‎অভিযোগে বলা হয়, ঘটনার দিন শরিফ উদ্দিন ব্যবসায়িক কাজে বের হয়ে উক্ত এলাকায় পৌঁছালে সামিউল (২০) ও মো. ইলিয়াছ হোসেন (২৮)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার পথরোধ করে। এসময় তারা লোহার রড ও লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তার ওপর এলোপাতাড়ি আঘাত করা হয়, এতে তার ডান চোখের ওপরে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

‎একই সঙ্গে হামলাকারীরা তার পকেটে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

‎তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎ঘটনার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সোমবার বিকেলে ধুনট থানায় সামিউল ও ইলিয়াছ হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

‎ধুনট থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রধান আসামি সামিউল ইসলামকে গ্রেপ্তার করেছে।                                                                                                   ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির