1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পহেলা বৈশাখে লাকসামে মঞ্চস্থ “ডিজিটাল সর্বনাশ” নাটক প্রশংসিত”

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

“পহেলা বৈশাখে লাকসামে মঞ্চস্থ “ডিজিটাল সর্বনাশ” নাটক প্রশংসিত”

হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি:

পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লার লাকসামে আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ নাটক “ডিজিটাল সর্বনাশ” ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিভিন্ন অবক্ষয় ও সমসাময়িক সংকটচিত্র তুলে ধরা এ নাটকটি কয়েক হাজার দর্শক-শ্রোতা উপভোগ করেন।
নাটকটির গল্প ভাবনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। তার অনুপ্রেরণায় নাট্যকার ও নির্দেশক জি.এম.এস রুবেল নাটকটি রচনা ও মঞ্চায়ন করেন। তিনি জানান, বর্তমান প্রজন্মের মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং এবং পারিবারিক অবক্ষয়ের বিষয়গুলোকে কেন্দ্র করে নাটকের কাহিনি নির্মিত হয়েছে।
মাত্র দুই দিনের মহড়ায় নাটকটি মঞ্চে তোলা ছিল দুঃসাহসিক উদ্যোগ। তবে সফল উপস্থাপনার জন্য তিনি লাকসাম নাট্যজংশনের কর্মী, ডাকাতিয়া থিয়েটারের মোহনসহ লাকসাম সাংস্কৃতিক জোটের সংশ্লিষ্টদের কৃতিত্ব দেন।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— বাউল চরিত্রে জি.এম.এস রুবেল, পেয়ার ভাই চরিত্রে অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, বাবা চরিত্রে ডাঃ আব্দুল মতিন। বখাটে লিডার হিসেবে অভিনয় করেন মোহন দেবনাথ (ডাকাতিয়া থিয়েটার)। এছাড়া বখাটে চরিত্রে ছিলেন হৃদয় চন্দ্র দাস, হাবিবুল্লাহ শাহিন ও মোঃ নাজমুল ইসলাম। ছাত্রী চরিত্রে অভিনয় করেন রাজু।
গানের দলে ছিলেন বিভোর সরকার, রাকিবুল ইসলামসহ অন্যান্য শিল্পীরা। মেলার কুশিলব হিসেবে অংশ নেন ফারুক হোসেন রিন্টু, ঋত্বিক মজুমদার, অয়ন সরকার ও মাহফুজুর রহমান।
নাটকটি দেখে সাংবাদিক এমএস দোহা বলেন, এক নাটকের মধ্যেই ইভটিজিং, মাদক, জুয়া, মোবাইল গেম আসক্তি ও মবকালচারের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাঙালির ঐতিহ্য, বৈশাখী মেলা এবং একটি সুন্দর সমাজ গঠনের বার্তাও এতে সুনিপুণভাবে উপস্থাপন করা হয়েছে।

এদিকে নাটকটি উপভোগ করে সংসদ সদস্য মো. আবুল কালাম ভূয়সী প্রশংসা করেন এবং নাট্যকর্মীদের অভিনন্দন জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, মহড়ার তুলনায় মূল মঞ্চে নাটকটির পরিবেশনা ছিল আরও প্রাণবন্ত ও উপভোগ্য। ভবিষ্যতে নাটকটির আরও মঞ্চায়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের ১ম পর্বে লাকসামের বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ ও গানে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। এই পর্বের শেষাংশে নাটকটি মঞ্চায়িত হয়। এ সময় কয়েক হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল মুখর।

এসয় কয়েক হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল মুখর। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়র আলহাজ মজির আহম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লাকসাম কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চেয়ারম্যান, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, কৃষি কর্মকর্তা মো. আল আমিন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম মানু, সাবেক যুগ্ম সম্পাদক মনির আহমেদ, বিএনপি নেতা মো. আবুল হোসেন মিলন এবং গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম ও শাহরিয়ার কবির রাতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির