1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“সোনাইমুড়ীতে র‍্যাব-১১ এর অভিযানে গোলাবারুদসহ আটক-১”

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ জন দেখেছেন

“সোনাইমুড়ীতে র‍্যাব-১১ এর অভিযানে গোলাবারুদসহ আটক-১”

রবিউল হাসান,সোনাইমুড়ী,নোয়াখালী :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ১ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ২ টি পিস্তল, ২ টি এলজি, ১ টি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২ রাউন্ড টিয়ার গ্যাস শেল, ৩ টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা ও ৩ টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার। এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি শিপন ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় মারামারি দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির