1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ”গ্রেফতার-৪,পলাতক-২

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ”গ্রেফতার-৪,পলাতক-২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধ।।

রথযাত্রার মেলায় ঘুরতে গিয়ে বর্বরতার শিকার হয় এক কিশোরী। ছয় যুবক মিলে সংঘবদ্ধ ধর্ষণের পর ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আত্মহত্যার প্ররোচনা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে মেয়েটি। রাজনীতির ছায়ায় আশঙ্কা ধামাচাপার। পাহাড়জুড়ে ক্ষোভ।

মেলার আনন্দ থেকে মৃত্যুপ্রায় বিভীষিকা:

খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের লতিবান এলাকায় রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় অংশ নিতে গিয়েছিল মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরী। রাতে বাড়ি না ফেরায় কাকাবাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সে। কিন্তু সেই নিরাপদ আশ্রয়ই রূপ নেয় বিভীষিকাময় এক রাতে।

রাত গভীর হলে ৬ যুবক হানা দেয় সেই ঘরে। ‘অবৈধ সম্পর্ক চলছে’—এমন মিথ্যা অভিযোগ তুলে তরুণীর কাকাতো ভাইকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে তারা। ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মৃত্যু ভয় দেখিয়ে চেপে রাখতে বাধ্য করে সবকিছু।

আত্মহত্যার চেষ্টা: বিষপানে লুটিয়ে পড়ে মেয়েটি:

অভিযোগ অনুযায়ী, বাড়ি ফিরে কাউকে কিছু না বলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আরএমও ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, “তার কিডনিতে জটিলতা দেখা দিয়েছে বিষক্রিয়ায়। আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানোর পরামর্শ দিয়েছি।”

৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪:

ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন ছয় যুবকের বিরুদ্ধে। সেনাবাহিনীর সহায়তায় চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন:ভাইবোনছড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি  আরমান হোসেন (৩২),স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩২)। অপর দুই আসামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম(২৯) ও ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম পলাতক রয়েছেন।

সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা বলেন,

“মামলা হয়েছে, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

রাজনীতির ছত্রছায়ায় অপরাধ?স্থানীয়দের অভিযোগ:

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। চাঁদা তোলা, ক্ষমতার প্রভাব খাটানোসহ নানা অপকর্মে জড়িত এ চক্রটি।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন,“এই ছয়জন আমাদের কেউ নয়। অপরাধী যে দলেরই হোক, বিচার হওয়া উচিত। আমরাও সুষ্ঠু বিচার চাই।”

নারীর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন:জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা বলেন, “ভিকটিমের বয়স মাত্র ১৩ বছর। তার এই অবস্থায় আমরা সবাই মর্মাহত। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

ডব্লিউআরএন প্রতিনিধি নমিতা চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতার সংস্কৃতি নারী নিপীড়নের পথ সুগম করছে। এটা থামাতে হবে।”

মানবতার বিরুদ্ধে অপরাধ, ব্যক্তিগত নয়:

এ ঘটনা পাহাড়ে নারী নিরাপত্তার করুণ বাস্তবতা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কেবল একটি মেলায় অংশ নিতে গিয়েই যদি একজন কিশোরী এমন ভয়াবহতার শিকার হন—তবে প্রশ্ন উঠে, রাষ্ট্র কোথায়? আইনের শাসন কোথায়?এ ঘটনা কেবল মামলা নয়—এটা একটি সমাজের জন্য এক কঠিন বার্তা। এখন সময় জেগে ওঠার। সময় দাঁড়ানোর। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির