“পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে দামিহা ইউনিয়ন বাসি কে নিয়ে এডভোকেট মাহফুজুল হকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃষক আনন্দ মেলা”
আরিফুল ইসলাম (রিফাত)
উপজেলা প্রতিনিধি – করিমগন্জ তাড়াইল।
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বৃহত্তর কাজলা গ্রামের কৃতি সন্তান এডভোকেট মাহফুজুল হক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে ৫ নং দামিহা ইউনিয়ন এর সম্মানিত কৃষকদের কে নিয়ে কৃষক আনন্দ মেলার আয়োজন করেন বাকুলিয়ার হাওড়ে। হাওড়ের মাঝখানে কৃষকদের কে নিয়ে তার এই আয়োজন। শত শত কৃষক একসাথে হওয়ার দৃশ্য টাই দেখার মতো ছিলো। দুপুর ২ টার সময় কোরআন তেলওয়াত দিয়ে শুরু হয় উক্ত অনুষ্ঠান,এরপর ভিন্ন ভিন্ন গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়,পরিশেষে সকল কৃষকদের সঙ্গে খোলা আকাশের নিচে বসে সেখানেই রান্না করা খাবার খান। কৃষকদের সঙ্গে কথা বললে তারা জানান এই রকম আয়োজন আর কখনো হয় নাই বা কেউ করে নাই। সবাই শুধু কৃষকের কাছ থেকে ফসল নিতে চায় কিন্তু সেই ফসল ফলানোর কারিগরদের দুঃখ কষ্ট বা তাদের পরিবারের খোঁজ খবর কেউ নেন না। এডভোকেট মাহফুজুল হক সাহেবের ব্যতিক্রমী এই আয়োজনে সবাই তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এডভোকেট মাহফুজুল হক সাহেব বলেন, এই রকম কর্মকান্ড ভবিষ্যতেও চলমান তাকবে। এবং তিনি কৃষকদের পাশে থাকবেন বলে জানান। একই সঙ্গে দামিহা ইউনিয়ন এর সম্মানিত কৃষকদের কে যাতে সর্বচ্ছ সেবা দেওয়া যায় সেই লক্ষে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদওপ্রার্থী হিসেবে পিছিয়ে পড়া দামিহা ইউনিয়ন বাসির পাশে তাকতে চান।
Leave a Reply