1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ব্যাপক উৎসাহ উদ্দীপনার এর মাধ্যমে কলমাকান্দায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন”

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

“ব্যাপক উৎসাহ উদ্দীপনার এর মাধ্যমে কলমাকান্দায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন”

পলাশ পাল, জেলা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১৪ এপ্রিল মঙ্গলবার ২০২৬ (১লা বৈশাখ ১৪৩৩) যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী উপজেলা প্রশাসন সহ নানা সংগঠনের সহযোগিতায় বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হয়।
বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা টি কমলাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকেই বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন—কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা সরকারি কলেজ, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা শিল্পকলা একাডেমি, মুক্তি প্রি-ক্যাডেট স্কুল, রংধনু আইডিয়াল স্কুল, কলমাকান্দা মহিলা কলেজ, এইড প্রি-মডেল হাই স্কুলসহ আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়াও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্প, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় লাঠিখেলা, পালকি, ঘোড়ায় চড়া এবং কৃষকের ঐতিহ্যবাহী সাজ ছিল বিশেষ আকর্ষণ, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি, জনতা কালচারাল একাডেমি, স্বরলিপি সংগীত শিক্ষালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে পরিবেশিত আদিবাসী নৃত্য অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে কলমাকান্দাবাসী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির