“সরুপাই আলহাজ্ব আঃ হালিম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
আজ ১৬ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায়। মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামে অবস্থিত সরুপাই আলহাজ্ব আঃ হালিম দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জনাব মাওলানা মোঃ ইউসুফ আলী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, জনাব শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম খান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট জনাব মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
Leave a Reply