“নেত্রকোনায় অবৈধ মজুতদারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা”
পলাশ পাল,জেলা প্রতিনিধি
আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলাধীন ঠাকুরাকোণা ইউনিয়ন এর আওতাধীন ঠাকুরাকোণা বাজারে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সকে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার কারণে সহকারী কমিশনার (ভূমি) নেত্রকোণা সদর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামছুজ্জামান আসিফ এর নেতৃত্বে কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পৃথক পৃথক ০২টি মামলায় মোট ৪০০০০/-(চল্লিশ হাজার )টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আনুমানিক ৩১০০ লিটার ডিজেল সরকারের অনুকূলে জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২৯৫০০০/- (দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা )।
অভিযান পরিচালনা কারী প্রশাসনিক কর্মকর্তাগণ জানান নেত্রকোণা জেলায় সুষ্ঠু ভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে ।
Leave a Reply