1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“জাবিতে প্রথম বারের মত তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২৫ জন দেখেছেন

“জাবিতে প্রথম বারের মত তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি

‘বাংলাদেশের সুর: মাটি ও মানুষ’- এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন ‘বাংলা থিয়েটার’ এই উৎসবের আয়োজন করে।

১৪ থেকে ১৬ এপ্রিল জহির রায়হান মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।

উৎসবে তরুণ ও প্রবীণ চলচ্চিত্রকারদের শর্ট ফিল্ম ও ফিচার ফিল্ম প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র বিষয়ে আগ্রহী ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য স্বনামধন্য নির্মাতাদের পরিচালনায় চারটি মাস্টারক্লাস এবং ‘আওয়ার স্টোরিজ’ শীর্ষক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আকর্ষণ হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ টিমের সদস্যরা দর্শকদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল চারুকলা বিভাগের সহায়তায় নির্মিত বিশেষ সম্মাননা ‘ইথিরিয়াল ব্লুম’ (Ethereal Bloom) প্রদান। চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদিকে মরণোত্তর সম্মাননাসহ জাবির সাবেক ৫ শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জন নির্মাতা, শিল্পী ও সংগঠককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত জাবি শিক্ষার্থীদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনতেজার: প্রথম প্রহর’ বিশেষ সম্মাননা লাভ করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টরসহ ‘সাঁতাও’, ‘জ্বীনের বাচ্চা’ ও ‘কাজলরেখা’ চলচ্চিত্রের নির্মাতা এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

উৎসব আয়োজনের লক্ষ্য সম্পর্কে ফেস্টিভ্যালের চিফ অর্গানাইজার মেহরাব সিফাত, গোলাম ফারুক জয় এবং নাসির খন্দকার জানান, শিল্পকে শুধু মঞ্চে সীমাবদ্ধ না রেখে সব মাধ্যমকে সংযুক্ত করা এবং থিয়েটার ও চলচ্চিত্রের মধ্যকার বিভেদ মুছে ফেলাই তাদের মূল উদ্দেশ্য।

প্রথম আসর সফলভাবে সম্পন্ন হওয়ায় ফেস্টিভ্যালের আহ্বায়ক এইচ এম ফজলে রাব্বি এবং বাংলা থিয়েটারের সভাপতি জেমিমা জেরিন রাইমা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল ৬টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির