1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাট সাধনা পেট্রোল পাম্পে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির দায়ে জরিমানা”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

“ঘোড়াঘাট সাধনা পেট্রোল পাম্পে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির দায়ে জরিমানা”

কায়সারসার হাবিব পাপ্পু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে তেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ‘মেসার্স সাধনা ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ ডিজেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানের শুরুতে ফিলিং স্টেশনের মালিক রাজিব কুন্ডু ও সংশ্লিষ্টরা বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। তবে অনিয়মের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। একই সাথে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির