1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনের ধাক্কায় আলু বোঝায় ওপর একটি ট্রাকের ধাক্কায় নিহত ২”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন

“ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনের ধাক্কায় আলু বোঝায় ওপর একটি ট্রাকের ধাক্কায় নিহত ২”

মোঃ কায়সার হাবীব পাপ্পু ঘোড়াঘাট,দিনাজপুর,প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আলুবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সোনামুখী-সৌলা এলাকার মাদ্রাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক হানিফ মণ্ডল (৫০) ও চালকের সহকারী শরিফুল ইসলাম (৪৩)। তারা দুজনই খুলনা পাইকগাছা এলাকার। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে আলুবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে আগে থেকেই ভুসি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় আলু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে আলুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায় এবং ট্রাকের ভেতরে চালক ও চালকের সহকারী আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের দল দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের কেবিন থেকে চালকের সহকারী শরিফুলের মরদেহ ও চালক হানিফ মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত চালককে চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর হওয়ায় চিকিৎসক জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চালক হানিফ মণ্ডলের মৃত্যু হয়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলু বোঝাই ট্রাকচালকের সহকারী এবং পরে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির