1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাওয়ায় আটক চারজন”

  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন

“ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাওয়ায় আটক চারজন”

মোঃ কায়সার হাবীব পাপ্পু, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দেহব্যবসা পরিচালনার অভিযোগে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন (৫০), তার স্ত্রী যমুনা বেগম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) এবং তসলিমা খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাতে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী যমুনা বেগমকেও সহযোগিতার অভিযোগে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ার হোসেন তার বসতবাড়িতে নিয়মিতভাবে বহিরাগত নারী-পুরুষদের কক্ষ ভাড়া দিয়ে অসামাজিক কর্মকাণ্ডে সহায়তা করতেন, যার ফলে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জনশৃঙ্খলা ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির