1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“হাওরে কৃষকের দুঃখ, শ্রমিক সংকট। মাত্রা অতিরিক্ত খরচে দিশেহারা কৃষক”

  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

“হাওরে কৃষকের দুঃখ, শ্রমিক সংকট। মাত্রা অতিরিক্ত খরচে দিশেহারা কৃষক”

পলাশ পাল, জেলা প্রতিনিধি

আবহাওয়া অধিদপ্তরের আগাম পূর্বাভাস অনুযায়ী আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল এর সম্ভাব্য কারণে আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা কৃষি অফিস থেকে ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে কৃষি এবং কৃষকের জন্য জরুরি সতর্কীকরণ ঘোষণা দেওয়া হয়েছে। এতে উপজেলার সকল কৃষককে ৭০ থেকে ৮০ শতাংশ ধান পাকলেই দ্রুত কর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
তবে কৃষকের ফসলি জমিতে বর্তমান বাস্তব চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন ।ঘোষণার প্রেক্ষিতে হাওরাঞ্চলের কৃষকরা বর্তমানে রয়েছেন চরম দুর্ভোগের মধ্যে। ধান কাটার সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় শ্রমিক।যার রয়েছে তীব্র সংকট।এরই প্রেক্ষিতে ধান কাটতে গিয়ে বাধ্য হয়েই কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ।
বর্তমানে প্রতি কাঠা জমিতে ধান কাটার জন্য শ্রমিকরা ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন, যা আগের তুলনায় কয়েকগুণ বেশি। তাছাড়া ফসলি জমি ক্ষেত্র বিশেষে অর্থাৎ উঁচু-নিচু হওয়ার কারণে আধুনিক হারভেস্টার মেশিন সকল জমিতে পৌঁছাতে না পারায় কৃষকরা যান্ত্রিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।ফলশ্রুতিতে ধান কাটার কাজ করতে সময় ও পরিশ্রম বেশি লাগছে,সেই সাথে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ। ফলে বাধ্য হয়ে ব্যয়বহুল শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির