“মৌলভীবাজারে সমতার তারুন্যরের সেমিনার অনুষ্ঠিত”
রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটািল মোকাবিলার স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দর সাথে যুবদের সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৬ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়, সমতার তারুন্য জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দুতাবাসের আর্থিক সহযোগিতায়, সমতার তারুন্য ইয়ুথ ফর ইকুয়েটি প্রকল্পের সেমিনার সাইফুর রহমান রোড রংধনুর সাতরং হল রুমে অনুষ্ঠিত হয়। নিশাত তসলিমা উষার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডাক বিভাগের সহকারী পরিদর্শক বিশ্বজিত দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামলী সুত্রধর জেলা বি,এন,পি,র আহবায়ক কমিটির সদস্য, ডা: রাধা কান্ত দাস সহ সভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিলেট বিভাগ ,ডা: হিমাচল দও দন্ত বিশেষজ্ঞ ,সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মিতু দেব,বাচ্চু মিয়া,অর্পনা দত্ত, স্বাগত বক্তব্য রাখেন জয়শ্রী দাশ মৌ, ট্রেইনার হিসেবে সেমিনার পরিচালনা করেন দুর্জয় দাশ জয়, প্রধান অতিথি বলেন বাংলাদেশ বির্নিমানে নারীদের ভুমিকা অপরিসীম তাই প্রত্যেক জায়গায় বৈষম্য দূর করে সমান তলে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদিয়া আক্তার। চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্তি করা হয়।
Leave a Reply