“BDRMGP FnF Foundation ও Omnicare Diagnostic Limited-এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর”
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬:
বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস FnF ফাউন্ডেশন (BDRMGP FnF Foundation) এবং Omnicare Diagnostic Limited-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় Omnicare Diagnostic Limited, BDRMGP FnF Foundation-এর অফিসিয়াল হেলথকেয়ার পার্টনার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে রেডিমেড গার্মেন্টস খাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফাউন্ডেশনের সদস্যপদ গ্রহণের পর নিজেদের এবং তাদের নিকটাত্মীয়দের (পিতা-মাতা, স্বামী/স্ত্রী ও সন্তান) জন্য উন্নতমানের ডায়াগনস্টিক ও ফার্মাসিউটিক্যাল সেবা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন।
প্রদত্ত সুবিধাসমূহ:
– সকল প্যাথলজিক্যাল টেস্টে ৩৫% পর্যন্ত ছাড়
– সকল রেডিওলজি ও ইমেজিং টেস্টে ২৫% পর্যন্ত ছাড়
– Omnicare ফার্মেসি থেকে ঔষধে ৫% ছাড়
চুক্তিটি ২৩ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়ে প্রাথমিকভাবে ২ (দুই) বছরের জন্য বলবৎ থাকবে।
স্বাক্ষরকারীগণ:
BDRMGP FnF Foundation-এর পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট (২০২৫–২৬) মোঃ মোজাদ্দেদ উল ইসলাম সাজিব লাবিব।
Omnicare Diagnostic Limited-এর পক্ষে স্বাক্ষর করেন মতিউর রহমান, Assistant General Manager, Corporate Business & Brand Management।
স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন:
ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ শরিফুল আলম এবং Omnicare Diagnostic Limited-এর পক্ষে মোঃ রিপন মিয়া, Assistant General Manager, Marketing & Sales।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম বলেন, “এই অংশীদারিত্ব আমাদের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করবে।”
এই উদ্যোগের মাধ্যমে গার্মেন্টস পেশাজীবীদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
Omnicare Diagnostic Limited – শেওড়াপাড়া শাখার ঠিকানা:
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ:
মোঃ সজিবুল ইসলাম
চেয়ারম্যান, BDRMGP FnF Foundation
ঠিকানা: হাউস ১, রোড ৩, সেকশন ১, ব্লক C, শাহ আলী, মিরপুর-১, ঢাকা-১২০৬
মোবাইল: +8801922-320330
Leave a Reply