1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দারিদ্র্য বিমোচন ও বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুরে চক গোসাইপাড়া এলাকায় হাঁসের বাচ্চা বিতরণ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩২৬ জন দেখেছেন

“দারিদ্র্য বিমোচন ও বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুরে চক গোসাইপাড়া এলাকায় হাঁসের বাচ্চা বিতরণ”

আলী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

দারিদ্র্য বিমোচনে ব্রাকের বড় উদ্যোগ, দেশের প্রান্তিক কৃষক ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বিশ্বের বৃহত্তম এনজিও ব্রাক। সংস্থাটি সম্প্রতি তাদের নিজস্ব অর্থায়নের ৫৩ কোটি টাকার একটি বৃহৎ কৃষি ও সামাজিক কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় সারাদেশে কৃষকদের মাঝে গবাদি পশু ও হাঁস, মুরগি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ব্র্যাকের এই সমন্বিত উদ্যোগের আওতায় দেশজুড়ে এক লক্ষ কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় অংশ হল হাঁস বিতরণ। প্রকল্পের তথ্য মতে, সারা দেশে বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকায় প্রান্তিক খামারি ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতার অংশ হিসেবে ২৯.৪.২০২৬ ইংরেজি তারিখে ব্রাক চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার আওতাধীন মল্লিক পুর শাখা অফিসের চক গোসাইবাড়ী গ্রামের ব্র্যাকের সদস্য এবং সদস্য বহির্ভূত দরিদ্র অসহায় মধ্যবিত্ত এবং নারী উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

উক্ত, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক সায়েদা খাতুন, রিজিওনাল কো- অর্ডিনেটর লিড জেনারেশন, মোঃ সাহাদুল ইসলাম, শস্য ও কৃষি নিরাপত্তা বীমার এক্সটেনশন অফিসার মোঃ এনামুল আহমেদ, অত্র এলাকার মহিলা মেম্বার মোসাঃ ফাতেমা খাতুন এবং স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

এ সময় বক্তারা, বলেন হাঁস পালন সহজ হওয়ায় গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং তাদের দারিদ্র বিমোচন ও জীবন যাত্রার মান উন্নয়নের সহায়তা করবে পরিবারে সচ্ছলতা ফিরে আসবে। হাঁস পালন করলে তারা অতিরিক্ত আয় করতে পারবেন এতে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

পরিশেষে সবার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে প্রোগ্রামটি শেষ করা হয়।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির