1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাটে কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে ধান ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে দিশেহারা হয়ে পড়েছে কৃষক”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ জন দেখেছেন

“ঘোড়াঘাটে কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে ধান ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে দিশেহারা হয়ে পড়েছে কৃষক”

মোঃ কায়সার হাবীব পাপ্পু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি –

দিনাজপুরের ঘোড়াঘাটে কালবৈশাখী ঝড়ে গ্রাম অঞ্চলে ঘরবাড়ি গাছপালা ও শাকসবজি বোরো ধান, ভুট্টা সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ভোর থেকে ২৯ এপ্রিল দুপুর পর্যন্ত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘোড়াঘাট পৌরসভাসহ চারটি ইউনিয়নের গ্রাম অঞ্চলেের ঘরবাড়ি গাছপালা, শাকসবজি বোরো ধান, ভুট্টা সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ঝড় বৃষ্টির কারণে খেটে খাওয়া দিন মজুর, ভ্যানচালক সহ পরিবহন সেক্টরের অনেকেই ঘর থেকে বের হতে না পারায় বিপাকে পড়েছেন। উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন,আমাদের এলাকার অনেকেই ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছিলেন, কিন্তু কালবৈশাখী ঝড়ে অনেকেই ভুট্টা বাড়িতে নিয়ে আসলেও তা বৃষ্টির পানিতে ভিজে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। এছাড়াও মাঠের পর মাঠ বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাকা ধান ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। মাঠের ফসল নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলার পালশা ইউনিয়নের আমড়া গ্রামের কৃষক মো. নাদিরুল ইসলাম,ফসলের মাঠ গুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে । স্থানীয় কৃষকরা আরও বলেন গত কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে এ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার দাবি তোলেন তারা। বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এলাকার কৃষকদের। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান জানান, এ বছর ঘোড়াঘাট উপজেলায় বোরো ধান প্রায় ৯১০০ হেক্টর জমিতে, ভুট্টা প্রায় ১৯০০ হেক্টর জমিতে চাষ করেছেন। তবে কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে ফসল আক্রান্ত হয়েছে। বিশেষ করে বোরো ধান ও ভুট্টার । তিনি আরও বলেন আমাদের মাঠ পর্যায়ে উপ -সহকারী কৃষি কর্মকর্তাগণ কি পরিমান জমিতে বোরো ধান ও ভুট্টাসহ বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে তা নিরুপন নির্ণেয়র কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির