1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, সিএনজি আটক ও চক্রের সদস্য গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮০ জন দেখেছেন

“লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, সিএনজি আটক ও চক্রের সদস্য গ্রেফতার”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার, চুরির কাজে ব্যবহৃত অত্যাধুনিক কাটিং প্লাস জব্দ এবং চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নং-৪, তারিখ ০৩ মে ২০২৫; জিআর নং-১০০, তারিখ ০৩ মে ২০২৬; ধারা ৩৭৯ পেনাল কোড-১৮৬০ এর আওতায় মামলাটি রুজু করা হয়।

মামলার বাদী মোঃ জাহিদুল ইসলাম (২৭) জানান, ০৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে তিনি তার ছাগলটি লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের একটি আম বাগানে বেঁধে রেখে যান। পরে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা ছাগলটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) এস এম গোলাম মোর্শেদ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় জনতার সহায়তায় চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ মামুন হোসেন (২৭), সাং-ধুপইল, থানা-লালপুর, জেলা-নাটোরকে ০৩ মে ২০২৬ রাত ১০টা ১৫ মিনিটে গ্রেফতার করা হয়।

পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লালপুর থানাধীন অর্জুনপুর বরমহাটি এলাকা থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক কাটিং প্লাস এবং চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে পরিকল্পিতভাবে ছাগলটি চুরি করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে ০৪ মে ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির