1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকছড়িতে মাদরাসা ছাত্র সোহেল হত্যাকাণ্ড: মূল পরিকল্পনাকারী মংসানুসহ ৭ জন আটক”

  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৭৭ জন দেখেছেন

“মানিকছড়িতে মাদরাসা ছাত্র সোহেল হত্যাকাণ্ড: মূল পরিকল্পনাকারী মংসানুসহ ৭ জন আটক”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আলোচিত মাদরাসাছাত্র মো. সোহেল (১৪) অপহরণ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মংসানু মারমাসহ ৭ জনকে আটক করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিচালিত একাধিক অভিযানে এই সাফল্য আসে।

গত ৪ জুলাই রাতে মানিকছড়ির ছদুরখীল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয় ঘোরখানা শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র সোহেল। সে ওই এলাকার আবদুল জলিলের ছেলে। অপহরণের পর অজ্ঞাতনামা ব্যক্তিরা মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে।

পরবর্তীতে সোহেলের পরিবার প্রতিবেশী কয়েকজনকে সন্দেহ করে ১১ জুলাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও সোহেলের অবস্থান জানাতে পারেনি।

১৬ জুলাই উপজেলার বুদংপাড়ার গহীন অরণ্যের একটি ঝিরি থেকে যৌথবাহিনী সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে। তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

এরপর তদন্তে আরও অগ্রগতি আসে। ১৯ জুলাই শনিবার সকালে সেনাবাহিনীর একটি সফল অভিযানে উপজেলার গহীন অরণ্য থেকে এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও সশস্ত্র সন্ত্রাসী মংসানু মারমা (৩৫) এবং আরেক অভিযানে বাবু মারমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মংসানু সোহেল অপহরণ ও হত্যার কথা স্বীকার করে এবং বিস্তারিত বর্ণনা দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মংসানু মারমা আগে ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কমান্ডার ছিলেন এবং ২০২১ সালে অস্ত্রসহ আটক হয়ে ২৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। এরপর ফের বাটনাতলীসহ আশপাশের এলাকায় সশস্ত্র অবস্থায় চাঁদাবাজি, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে জনপদে ত্রাস সৃষ্টি করে।

শনিবার ভোরে সিন্দুকছড়ি সেনাবাহিনীর একটি টহল দল ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের সময় পাল্টা গুলিতে এক সন্ত্রাসী আহত অবস্থায় জঙ্গলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল (এলজি), তিন রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, “মাদরাসাছাত্র সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত মূল পরিকল্পনাকারী মংসানু মারমাসহ ৭ জনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

মংসানু মারমার আটকের খবরে স্থানীয় জনগণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির