1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঝড়ে লন্ডভন্ড শাহ আব্দাল (রহঃ) ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল”

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২০ জন দেখেছেন

“ঝড়ে লন্ডভন্ড শাহ আব্দাল (রহঃ) ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল”

আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ আব্দাল (রহঃ) ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল। বহু কষ্ট আর সংগ্রামের মাধ্যমে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি আজ এক ভয়াবহ দুর্যোগের শিকার। গত ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে আকস্মিক তীব্র ঝড় ও ঘূর্ণিঝড়ে স্কুলটির টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে টিনের ছাউনি কাঠামো উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। শুধু ভবনই নয় স্কুলের ভিতরে থাকা লাইব্রেরির মূল্যবান বই, ফ্যান, বেঞ্চসহ নানা শিক্ষা উপকরণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বিদুৎ বিছিন্ন এই শিক্ষা প্রতিষ্টানটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা আবুল কাশেম ফজলুল হক সুমন, যিনি নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী চোখে অশ্রু নিয়ে কাতর কন্ঠে দৈনিক প্রতিদিনের বাংলাদেশকে জানান এই স্কুলটি আমার জীবনের স্বপ্ন। গরীব ও এলাকার ছাত্র ছাত্রীদের জন্য কিছু করতে চেয়েছিলাম। আজ সবকিছু এক ঝড়ে শেষ হয়ে গেল। স্কুল প্রধান শিক্ষক আবুল কাশেম ফজলুল হক সুমন জানা প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই স্কুলটি একটি অলাভজনক দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। বর্তমানে এখানে ৯ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন এবং প্রাকপ্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্বে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে A+ এবং সরকারি বেসরকারি বৃত্তি অর্জন করেছে, যা স্কুলটির মানসম্মত শিক্ষার প্রমাণ বহন করে।
বর্তমানে স্কুলটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগীতার আহব্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
একটি ঝড়ে শুধু একটি ঘর ভেঙে যায়নি—ভেঙে গেছে অসংখ্য গরীব শিক্ষার্থীর স্বপ্ন। প্রতিষ্টানও অবহেলিত এলাকার ছাত্র-ছাত্রী পাশে তাকার জন্য আহব্বান জানান শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্র -ছাত্রী বৃন্দ।

আলা উদ্দিন চুনারুঘাট প্রতিবেদক
০১৭৪৩০৮১৭৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির