1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

হাকিমপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি মোঃ জাকির হোসেনের”

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭০ জন দেখেছেন

“হাকিমপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি মোঃ জাকির হোসেনের”

মোঃ সাকিব দিনাজপুর হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—মাদকের বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে এবং কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী কিংবা মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, মাদক যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তাই মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওসি মোঃ জাকির হোসেন আরও বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। কোনো এলাকায় মাদকের খবর পেলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”
স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, প্রশাসনের এমন দৃঢ় পদক্ষেপ অব্যাহত থাকলে হাকিমপুরকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
হাকিমপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির