1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন নেতৃত্বে রাজীব-নাহিদ

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

 

“জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন নেতৃত্বে রাজীব-নাহিদ”

“মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী রাজীব চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং ইংরেজি বিভাগের ৫৪তম ব্যাচের নাহিদ হোসেন সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সম্মানসূচক সভাপতি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা পদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন জলি এবং আরিফুল কবির লেমন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে ৫২ ব্যাচের কনক কুমার পোদ্দার চয়ন, দপ্তর সম্পাদক আদিবা সুলতানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে বিশ্বজিৎ রায় রুদ্র দায়িত্ব পেয়েছেন।কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ওবায়দুর রহমান রুসাদ, ইব্রাহিম খলিল, দীপ্ত মোদক জয়, জীবন শিকদার, মো. আবদুল হাকিম, দীপ্ত সরকার ও বাফিউ ইসলাম। পাশাপাশি প্রিয়া সাহা ও এম. এস. কে. শিমুল সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সামিউল অনুপ খান, সিয়াম মাহমুদ, উম্মে মারজান রাইসা, হামিম আদনান, সাগর তিদিম , কার্তিক রায়, প্রিতুল দাস ও সীমান্ত চন্দ্র শীল।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী বলেন, “জাহাঙ্গীরনগর থিয়েটার দীর্ঘ ৪৬ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে নাট্যচর্চা করে যাচ্ছে। আমরা সেই একই ধারা বজায় রেখে প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় থিয়েটার চর্চা অব্যাহত রাখব। শিল্পের জয় হোক, জগতের সকল প্রাণীর মঙ্গল হোক। জয়তু জাহাঙ্গীরনগর থিয়েটার।”

সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন সিদ্দিকী বলেন, আমাদের থিয়েটার নতুন হিসেবে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে তা আমরা নিষ্ঠাসহিত পালন করবো আশা করি নাট্যশ্রমিক হিসেবে আমাদের থিয়েটার চর্চা এগিয়ে নিতে সফল হবো।আপনাদের সবার শুভেচ্ছা কামনা করি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির