1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঘোড়াঘাটে কথিত এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় হাতের চার আঙ্গুল হারালো সাত বছরের এক শিশু । মোঃ কায়সার হাবীব পাপ্পু”

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৪ জন দেখেছেন

“ঘোড়াঘাটে কথিত এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় হাতের চার আঙ্গুল হারালো সাত বছরের এক শিশু । মোঃ কায়সার হাবীব পাপ্পু”
“ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি -“

দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সাত বছরের এক শিশুর ডান হাতের চারটি আঙুল কেটে ফেলতে হয়েছে। ভাঙা হাত নিয়ে চিকিৎসা নিতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনার শিকার হয় শিশুটি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঘটনাটি ঘোড়াঘাট পৌর শহরের আজাদমোড় ইসলামপুর এলাকায়। সেখানে ‘শর্মী মেডিকেল স্টোর’ নামের একটি দোকানে ওষুধ বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে হাড় জোড়া লাগানোর মতো জটিল চিকিৎসা দিয়ে আসছেন সোহেল রানা নামে এক ব্যক্তি, যার কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি নেই বলে অভিযোগ রয়েছে।

 

শিশুটির নাম আবিদ (৭)। তার বাবা রাজ্জাক মিয়া, পেশায় মিস্ত্রি। পরিবার জানায়, ঈদুল ফিতরের তিন দিন পর অটোভ্যান থেকে পড়ে গিয়ে আবিদের ডান হাত ভেঙে যায়। পরে তাকে স্থানীয় ওই দোকানে নেওয়া হলে সোহেল রানা তার হাতে প্লাস্টার করেন।

অভিযোগ অনুযায়ী, প্লাস্টারটি অত্যন্ত শক্ত করে বাঁধা হয়েছিল, ফলে অল্প সময়ের মধ্যেই হাত ফুলে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে শিশুটির চার আঙুলে পচন ধরে। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রংপুর, পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সংক্রমণ এড়াতে আঙুলগুলো অপসারণের সিদ্ধান্ত নেন। পরে রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান হাতের চারটি আঙুল কেটে ফেলতে হয়।

স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু

ভেঙে পড়া কণ্ঠে আবিদের বাবা বলেন, একজন ভুয়া চিকিৎসকের ভুলে আমার ছেলের সারা জীবনের স্বাভাবিক জীবন শেষ হয়ে গেল।

নিখোঁজের দুদিন পর মিলল জান্নাতুলের নিথর দেহ

তবে অভিযুক্ত সোহেল রানা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গত ২৪ মার্চ শিশুটির হাতে প্লাস্টার করার তিন দিন পর অভিভাবকরা তা খুলে অন্যত্র নিয়ে যান। পরে আবার নিয়ে এলে তিনি দেখেন হাতটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। তখন তিনি নিজে চিকিৎসা না করে রংপুরে নেওয়ার পরামর্শ দেন।

স্থানীয়দের অভিযোগ, কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও সোহেল রানা প্রকাশ্যে ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখেন, প্রেসক্রিপশন দেন এবং জটিল চিকিৎসা করেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পরিচয় দেওয়া আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি সবাইকে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।

ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ডাক্তার না হয়েও চিকিৎসা দেওয়া বা অপারেশন করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযোগ পাওয়া গেছে এবং শিগ্‌গিরই অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মোঃ কায়সার হাবিব পাপ্পু। ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি। মোবাইল নাম্বার ০ ১৯০৮ ৩৬ ৩০ ৪৬।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির