1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

জাবি ছাত্রদলের উদ্যোগে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ উদ্বোধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

“জাবি ছাত্রদলের উদ্যোগে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ উদ্বোধন”

“মোঃ শাকিল হোসাইন জাবি প্রতিনিধি”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এ সিস্টেম সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। সংশ্লিষ্টদের আশা, এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা হবে অধিক স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।

শাখা ছাত্রদলের সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি মেহেদি হাসান ইমন বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বাস কখন কোথায় অবস্থান করছে—এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য না থাকায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মূলত এ সমস্যার সমাধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দৈনন্দিন দুর্ভোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতোই শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাবে। আধুনিক, শিক্ষার্থী-বান্ধব ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল সবসময় অঙ্গীকারবদ্ধ।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পরীক্ষামূলকভাবে দুটি বাসে এ প্রযুক্তি চালু করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসকে এ সেবার আওতায় আনা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বাসের অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবেন, যা তাদের দৈনন্দিন যাতায়াতকে আরও কার্যকর ও নিরাপদ করে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। যদিও এ ধরনের সেবা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, তবুও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির