1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি হলেন জবির নাজমুল”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

“ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি হলেন জবির নাজমুল”

“জবি প্রতিনিধি”

বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নাজমুল হোসেন আজাদ।

৭মে বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ২০২৬ শেষে ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেটদের প্রত‍্যক্ষ ভোটের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে তিনি ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব‍্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচিত নাজমুল হোসেন আজাদ বলেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। এটি শুধু আমার নয়, পুরো জবি রোভার স্কাউট গ্রুপের অর্জন। যারা আমাকে সমর্থন দিয়েছেন ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে ঢাকা জেলা রোভারদের কল্যাণে কাজ করতে চাই। সকলের দোয়া কামনা করছি।”

এই অর্জনে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড.মো. মিন্টু আলী বিশ্বাস বলেন,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। এর রয়েছে একটি সুদীর্ঘ সোনালী অতীত। তারই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এটা আমাদের প্রত্যশা। ঢাকা জেলা রোভারের প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। নাজমুল হোসেন আজাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ঢাকা জেলা রোভারের সাথে আমাদের যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে এ আশাবাদ ব্যক্ত করি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির