1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে “ক্রিস্টাল ডেন্টাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার”-এর শুভ উদ্বোধন”

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

“লালপুরে “ক্রিস্টাল ডেন্টাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার”-এর শুভ উদ্বোধন”
“লালপুর(নাটোর)প্রতিনিধি:”
নাটোরের লালপুর উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করেছে “ক্রিস্টাল ডেন্টাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার”। শুক্রবার (৭ মে) বিকেল ৪টায় উপজেলার হাজী মার্কেটের ২য় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এস.আর.আই-এর সাবেক মহাপরিচালক ও জিএসডিও’র উপদেষ্টা কৃষি বিজ্ঞানী ড. মোঃ ওমর আলী। তিনি তার বক্তব্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লবের সভাপতি সালাহ উদ্দীন, মুক্তার জেনারেল ডেন্টাল সার্জন হাসপাতাল ডা. পিযাশ আলী, সিকদার ডেন্টাল পয়েন্ট , ডেন্টাল সার্জন ডা . তইবুর রহমান তুহিন , লালপুর মাজার শরিপ টেনিকেল বিএম কলের অধ্যাপক ও সাংবাদিক এছানুল হক তুহিন, লালপুর ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান প্রমুখ।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেন্টারটি পরিচালনা করবেন ডা. মোঃ হাসান আলী। তিনি বিডিএস (রমেক), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (ওএমএস), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এফসিপিএস (শেষ পর্ব) ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে অধ্যয়নরত।

ডা. হাসান আলী জানান, আধুনিক ও মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসহ নিয়মিত পরামর্শ প্রদান করা হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজী মার্কেটের ২য় তলায় রোগী দেখা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির