1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্দিন বাবলু”

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন

“জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্দিন বাবলু”

“ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:”

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও সিলেট মহানগর যুবদলের
সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন বাবলু।শুক্রবার (৮ মে) দুপুরে পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এই হুইল চেয়ার বিতরণ সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন মীরপুর ৯নং ওয়ার্ডের মেম্বার
মোঃ নেওয়ার হোসেন ও ৩নং মীরপুর ইউনিয়ন বিএনপির নেতা, মোঃ আরজদ আলী মোঃ চুনু মিয়া, মোঃ মাখন মিয়াসহ ৩নং মীরপুর ইউনিয়ন যুবদল নেতা মো: কাজল মিয়া ও ৩নং মীরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা- মোঃ জাকির হোসেন, মোঃ জাহিদুল খাঁন, মোঃ সুহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে অসহায় ও প্রতিবন্ধী কয়েক জনকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

মহিউদ্দীন বাবলু অনুষ্ঠানে বলেন, “প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের সঠিকভাবে পরিচর্যা করলে তারা দেশের উপকারে আসবে। প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই ধরনের কার্যক্রম শুধু তাদের সহায়তা নয়, বরং সমাজে ন্যায্য ও মানবিক মূল্যবোধ প্রচারের সুযোগও তৈরি করে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ একটি ছোট প্রয়াস হলেও তা তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা চাই, সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতারা ব্যক্তিগত উদ্যোগেও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান।”

ছেলের জন্য হুইল চেয়ার পেয়ে তিনি বলেন, “অনেক দিন ধরে আমার ছেলেকে নিয়ে কষ্ট করছিলাম। এতদিনে একটা হুইল চেয়ার পাইছি আমি খুব খুশি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির