1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ জামিরুল ইসলাম (২৫)এর মরদেহ উদ্ধার(পলাশ পাল, জেলা প্রতিনিধি) আজ ১০মে,রবিবার সকালে কেন্দুয়া”

  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

“নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ জামিরুল ইসলাম (২৫)এর মরদেহ উদ্ধার(পলাশ পাল, জেলা প্রতিনিধি) আজ ১০মে,রবিবার সকালে কেন্দুয়া” পৌরসভার ওয়াশেরপুর এলাকার একটি জলাশয় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যমতে
​নিহত ব্যক্তির নাম জামিরুল। উনি উপজেলার চক বাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় আলাউদ্দিন মিয়ার হাঁসের খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ৬টায় ওয়াশেরপুর এলাকার বাসিন্দা কালাচান মিয়া ঘুম থেকে উঠে তার বাড়ির পেছনের জলাশয়ে লাল রঙের কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসে।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাবা শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে ছেলের পরিচয় শনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাঁসের খামারের কাজ শেষে জমির আইল দিয়ে বাড়ি ফেরার পথে জামিরুলকে শেষবার দেখা গিয়েছিল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি এবং তার কর্মস্থলেও যাননি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান খুঁজে পাননি।
কেন্দুয়া থানা পুলিশ জানায়, উদ্ধার পরবর্তী মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির